কুরআন ও হাদিসের আলোকে ভালো মানুষদের গুণাবলী

কুরআন ও হাদিসের আলোকে ভালো মানুষদের গুণাবলী

পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা মানুষকে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আখ্যায়িত করেছেন। আল কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে মানুষের উত্তম গুণাবলীর কথা বর্ণনা করেছেন। তারই ধারাবাহিকতায় এই ব্লগে ‘উত্তম গুণের দিক দিয়ে কারা আল্লাহ তায়ালার নিকট সর্বশ্রেষ্ঠ’ তা আমরা জানবো।

মুত্তাক্বী

তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোক অধিক সম্মানীয়, যে অধিক মুত্তাক্বী তথা আল্লাহকে ভয় করে। আর নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী সর্বজ্ঞ ।
(রেফারেন্স: সূরা আল-হুজুরাত, আয়াত: ১৩)

সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারী

তোমরাই সর্বোত্তম জাতি। মানবমণ্ডলীর জন্য তোমাদের অভ্যুত্থান হয়েছে, তোমরা সৎকাজের নির্দেশ দান করবে, অসৎকাজ (করা থেকে) নিষেধ করবে, আর আল্লাহকে বিশ্বাস করবে ।
(রেফারেন্স: সূরা আলে ইমরান, আয়াত: ১১০)

কুরআন শিক্ষাকারী ও শিক্ষাদানকারী

তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যে নিজে কুরআন শিখে ও অপরকে শিক্ষা দেয় ।
(রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং: ৫০২৭)

যার অনিষ্ট থেকে অপর মুসলিম নিরাপদ

আব্দুল্লাহ ইবনু আমর রা. হতে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে প্রশ্ন করলেন, মুসলিমদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেন, ‘যার জিহ্বা ও হাত (‘র অনিষ্ট) হতে অন্য মুসলিমগণ নিরাপদে থাকে ।
(রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং: ৪০)

আল্লাহর দিকে আহ্বানকারী

আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি অবশ্যই মুসলিমদের অন্তর্ভুক্ত
(রেফারেন্স: সূরা ফুসসিলাত, আয়াত: ৩৩)

জ্ঞান অর্জনকারী

সোনা-রূপার খনির ন্যায় মানবজাতিও খনিবিশেষ। যারা জাহিলিয়্যাতের (অন্ধকারের) যুগে উত্তম ছিল, দ্বীনের জ্ঞান লাভ করার কারণে তারা ইসলামের যুগেও উত্তম
(রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং: ৩৩৮৩)

যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম

ঈমানের দিক থেকে সর্বোত্তম মুমিন তারাই, যারা চরিত্রের বিচারে উত্তম। আর তোমাদের মধ্যে যে তার স্ত্রীর নিকট উত্তম, সেই উত্তম ।
(রেফারেন্স: তিরমিযী, হাদিস নং: ১১৬২)

যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম

আল্লাহর নিকট সঙ্গীদের মাঝে উত্তম সঙ্গী হলো সে ব্যক্তি, যে তার নিজ সঙ্গীর নিকট উত্তম। আল্লাহর দৃষ্টিতে প্রতিবেশীদের মাঝে উত্তম ব্যক্তি হলো সে, যে তার প্রতিবেশীর নিকট উত্তম
(রেফারেন্স: তিরমিযী, হাদিস নং: ১৯৪৪)

উত্তমভাবে ঋণ পরিশোধকারী

তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে।
(সহিহ বুখারী, হাদিস নং: ২৩০৮)

প্রথমে সালমপ্রদানকারী

আল্লাহ তাআলার নিকট অগ্রগণ্য সে ব্যক্তি, যে প্রথমে সালাম দেয়
(রেফারেন্স: আবূ দাঊদ, হাদিস নং: ৬১৯৭)

যে ব্যক্তি বয়সে বেশিএবং কর্মে ভালো

একবার এক বেদুঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সীল্লাম -এর নিকট এসে জিজ্ঞেস করলেন, সর্বোত্তম ব্যক্তি কে?
তিনি বললেন, সৌভাগ্যবান সে ব্যক্তি, যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং যার আমল নেক হয়েছে
(রেফারেন্স: তিরমিযী, হাদিস নং: ২৩২৯)

উত্তম চরিত্রের অধিকারী

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি আমার কাছে খুব প্রিয় ব্যক্তি, যার চরিত্র ভালো
(রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং: ৩৭৬৯)

ঈমানদার ব্যক্তি

নিশ্চয় আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরী করেছে, তারা জাহান্নামের আগুনের মধ্যে স্থায়ীভাবে অবস্থান করবে; তারাই সৃষ্টির নিকৃষ্ট। নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ
(রেফারেন্স: সূরা আল বায়য়িনাহ, আয়াত ৬-৭)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top