সূরা আন নাস বাংলা উচ্চারণ ও অর্থসহ | سورة الناس | Surah An-Nas
সূরা সম্পর্কিত তথ্য:
সূরা আন নাস পবিত্র কুরআনের ১১৪ নং সূরা। এই সূরার নামের অর্থ মানবজাতি। এই সূরার আয়াত সংখ্যা ৬ টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় ১ টি রুকু রয়েছে। কোন সিজদা নেই। এই পোস্টে সূরা আন নাসের আরবী, বাংলা উচ্চারণ, অর্থ এবং ইংরজি অর্থ দেওয়া হলো।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡم.
বিসমিল্লা-হির রহমা-নির রহি-ম।
In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।
(1).
.قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ
কুল আ’উযুবিরাব্বিন্না-ছ।
Say, “I seek refuge in the Lord of mankind,
বল, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,
(2).
.مَلِکِ النَّاس
মালিকিন্না-ছ ।
The Sovereign of mankind.
যিনি মানবমন্ডলীর বাদশাহ বা অধিপতি।
(3).
.اِلٰہِ النَّاسِ
ইলা-হিন্না-ছ।
The God of mankind,
মানুষের ইলাহ-এর কাছে,
(4).
.مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ ۪ۙ
মিন শাররীল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।
From the evil of the retreating whisperer –
আত্মগোপনকারী কু-মন্ত্রণাদাতার অনিষ্টতা হতে।
(5).
.الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ
আল্লাযি ইউওয়াছ উইসু ফী সুদুরিন্নাছ-।
Who whispers [evil] into the breasts of mankind –
যে কু-মন্ত্রণা দেয় মানুষের অন্তরে,
(6).
.مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ
মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
From among the jinn and mankind.”
জিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে।
আরও পড়ুন: রাসূলুল্লাহ (সাঃ) এর সকাল-সন্ধ্যার দু’আ ও যিকর বই PDF
বি:দ্র: পবিত্র কুরআনুল কারিম কে বাংলা উচ্চারণে পড়া বা তেলাওয়াত করা কোনোভাবেই ঠিক নয়। শুধুমাত্র নওমুসলিম ও কুরআন পাঠে অক্ষম ব্যক্তিদের জন্য বাংলা উচ্চারণ দেয়া হয়েছে। অতি শীঘ্রই যোগ্য আলিমের কাছ থেকে পবিত্র কুরআন পাঠ শিখে নেওয়ার অনুরোধ রইল।




