সূরা আল লাহাব বাংলা উচ্চারণ ও অর্থসহ | سورةاللهب | Surah Al Lahab

সূরা আল লাহাব (Surah Al Lahab) পবিত্র কুরআনের ১১১ নং সূরা। এই সূরার নামের অর্থ ‘জলন্ত অঙ্গার’। এই সূরার আয়াত সংখ্যা ৫ টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় ১ টি রুকু রয়েছে। কোন সিজদা নেই। এই পোস্টে সূরা আল লাহাবের আরবী, বাংলা উচ্চারণ, অর্থ এবং ইংরজি অর্থ দেওয়া হলো।

সূরা আল লাহাব বাংলা উচ্চারণ ও অর্থসহ - سورةاللهب - Surah Al Lahab Download
সূরা আল লাহাব বাংলা উচ্চারণ ও অর্থসহ | سورةاللهب | Surah Al Lahab

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
বিসমিল্লা-হির রহমা-নির রহি-ম।
In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

(1).
تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَہَبٍ وَّ تَبَّ

তাব্বাত ইয়াদা~আবি লাহাবিও ওয়া তাব্ব্।
May the hands of Abu Lahab be ruined, and ruined is he.
ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।

(2).
مَاۤ اَغۡنٰی عَنۡہُ مَالُہٗ وَ مَا کَسَبَ

মা~আগনা-‘আনহু মা-লুহু ওয়ামা-কাসাব্।
His wealth will not avail him or that which he gained.
তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না।

(3).
سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَہَبٍ

সাইয়াছলা-না-রান যা-তা লাহাব্।
He will [enter to] burn in a Fire of [blazing] flame
অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে।

(4).
وَّ امۡرَاَتُہٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ

ওয়ামরাআতুহু; হাম্মা-লাতাল হাত্বাব্।
And his wife [as well] – the carrier of firewood.
আর তার স্ত্রী লাকড়ি বহনকারী,

(5).
فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ

ফী-জ্বীদিহা- হাবলুম মিম মাসাদ্।
Around her neck is a rope of [twisted] fiber.
তার গলায় পাকানো দড়ি।

আরও পড়ুন: সূরা আল ইখলাস বাংলা উচ্চারণ ও অর্থসহ

বি:দ্র: পবিত্র কুরআনুল কারিম কে বাংলা উচ্চারণে পড়া বা তেলাওয়াত করা কোনোভাবেই ঠিক নয়। শুধুমাত্র নওমুসলিম ও কুরআন পাঠে অক্ষম ব্যক্তিদের জন্য বাংলা উচ্চারণ দেয়া হয়েছে। অতি শীঘ্রই যোগ্য আলিমের কাছ থেকে পবিত্র কুরআন পাঠ শিখে নেওয়ার অনুরোধ রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top