সূরা আল ফালাক পবিত্র কুরআনের ১১৩ নং সূরা। এই সূরার নামের অর্থ “নিশিভোর”। এই সূরার আয়াত সংখ্যা ৫ টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় ১ টি রুকু রয়েছে। কোন সিজদা নেই। এই পোস্টে সূরা আল ফালাকের আরবী, বাংলা উচ্চারণ, অর্থ এবং ইংরজি অর্থ দেওয়া হলো।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
বিসমিল্লা-হির রহমা-নির রহি-ম।
In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।
(1).
قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِ
কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক।
Say, “I seek refuge in the Lord of daybreak
বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,
(2).
مِنۡ شَرِّ مَا خَلَقَ
মিন শাররি মা-খালাক।
From the evil of that which He created
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
(3).
وَ مِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ
ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।
And from the evil of darkness when it settles
আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,
(4).
وَ مِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِی الۡعُقَدِ
ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।
And from the evil of the blowers in knots
আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,
(5).
وَ مِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ
ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।
And from the evil of an envier when he envies.”
আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।
আরও পড়ুন: সূরা আন নাস বাংলা উচ্চারণ ও অর্থসহ
বি:দ্র: পবিত্র কুরআনুল কারিম কে বাংলা উচ্চারণে পড়া বা তেলাওয়াত করা কোনোভাবেই ঠিক নয়। শুধুমাত্র নওমুসলিম ও কুরআন পাঠে অক্ষম ব্যক্তিদের জন্য বাংলা উচ্চারণ দেয়া হয়েছে। অতি শীঘ্রই যোগ্য আলিমের কাছ থেকে পবিত্র কুরআন পাঠ শিখে নেওয়ার অনুরোধ রইল।




