পবিত্র কুরআনের ১১৪ টি সূরার নাম বাংলা অর্থসহ

কুরআনের ১১৪ টি সূরার নাম বাংলা অর্থসহ: পবিত্র কুরআন মহান আল্লাহ তা’আলার ঐশী গ্রন্থ। মহানবি হযরত মুহাম্মাদ (সাঃ) এর উপর সুদীর্ঘ তেইশ বছর ধরে অবতীর্ণ হয়। এই দীর্ঘ সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন প্রয়োজনে কুরআনের বিভিন্ন সূরা ও আয়াত নাযিল হয়। কখনো কখনো পুরো সূরা আবার কখনও কখনও সূরার কিছু অংশ বা কিছু আয়াত নাযিল হয়। সেই দিক থেকে কোরআনকে ১১৪ টি সূরায় বিভক্ত করা হয়েছে। সূরা গুলো যেহেতু বিভিন্ন প্রেক্ষাপটে নাযিল হয়েছে তাই সূরাগুলোর অর্থপূর্ণ নামও রয়েছে। কিছু সূরাকে একাধিক নামে নামকরণ করা হয়েছে। এখানে পবিত্র কুরআনের ১১৪ টি সূরার নাম অর্থসহ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সূরার বাংলা উচ্চারণ ও অর্থসহ উল্লেখ করা হয়েছে। যা প্রতিটি সূরার উপর ক্লিক করলে দেখা যাবে। ইনশাআল্লাহ।

পবিত্র কুরআনের ১১৪ টি সূরার নাম বাংলা অর্থসহ
পবিত্র কুরআনের ১১৪ টি সূরার নাম বাংলা অর্থসহ

পবিত্র কুরআনে মোট ১১৪টি সূরা রয়েছে, যেগুলোর প্রত্যেকটিরই একটি নির্দিষ্ট নাম ও গভীর তাৎপর্যপূর্ণ অর্থ আছে। এই সূরাগুলোর নাম কখনো কোনো বিশেষ ঘটনা, কখনো কোনো নবী-রাসূল, আবার কখনো কোনো প্রাণী, বস্তু বা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কিত। যেমন— আল-ফাতিহা অর্থ ‘সূচনা’, আল-বাকারা অর্থ ‘বকনা-বাছুর’, আন-নিসা অর্থ ‘নারীগণ’, ইউসুফ একটি নবীর নাম, এবং আর-রহমান অর্থ ‘পরম দয়ালু’। প্রতিটি সূরার নাম তার বিষয়বস্তুর সাথে গভীরভাবে সম্পৃক্ত এবং মানবজাতির জন্য দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও আল্লাহর মহিমা প্রকাশ করে। বাংলা অর্থসহ সূরাগুলোর নাম জানলে কুরআনের বার্তা বোঝা আরও সহজ ও অর্থবহ হয়ে ওঠে।

পবিত্র কুরআনের ১১৪ টি সূরার নাম বাংলা অর্থসহ

সূরার নামনামের অর্থ
আল ফাতিহাসূচনা
আল বাকারাবকনা-বাছুর
আল ইমরানইমরানের পরিবার
আন-নিসানারী
আল মায়িদাহখাদ্য পরিবেশিত টেবিল
আল আনআমগৃহপালিত পশু
আল আরাফউচু স্থানসমূহ
আল আনফালযুদ্ধে-লব্ধ ধনসম্পদ
আত তাওবাহ্অনুশোচনা
ইউনুসনবী ইউনুস
হুদনবী হুদ
ইউসুফনবী ইউসুফ
আর রা’দবজ্রপাত
ইব্রাহীমনবী ইব্রাহিম
আল হিজরপাথুরে পাহাড়
আন নাহলমৌমাছি
বনী-ইসরাঈলইহুদী জাতি
আল কাহফগুহা
মারইয়ামমারইয়াম ঈসা নবীর মা
ত্ব-হাত্বোয়া-হা
আল আম্বিয়ানবীগণ
আল হাজ্জ্বহজ্জ
আল মু’মিনূনমুমিনগণ
আন নূরআলো
আল ফুরকানসত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রন্থ
আশ শুআরাকবিগণ
আন নাম্‌লপিপীলিকা
আল কাসাসকাহিনী
আল আ’নকাবূতমাকড়শা
আর রুমরোমান জাতি
লোকমানএকজন জ্ঞানী ব্যক্তি
আস সেজদাহ্সিজদা
আল আহযাবজোট
সাবারানী সাবা/শেবা
ফাতিরআদি স্রষ্টা
ইয়াসীনইয়াসীন
আস ছাফ্ফাতসারিবদ্ধভাবে দাঁড়ানো
ছোয়াদএকটি আরবী বর্ণ
আয্-যুমারদলবদ্ধ জনতা
আল মু’মিনবিশ্বাসী
হা-মীম সেজদাহ্সুস্পষ্ট বিবরণ
আশ্-শূরাপরামর্শ
আয্-যুখরুফসোনাদানা
আদ-দোখানধোঁয়া
আল জাসিয়াহনতজানু
আল আহ্ক্বাফবালুর পাহাড়
মুহাম্মদনবী মুহাম্মদ সঃ
আল ফাত্হবিজয়, মক্কা বিজয়
আল হুজুরাতবাসগৃহসমুহ
ক্বাফক্বাফ-একটি আরবি বর্ণ
আয-যারিয়াতবিক্ষেপকারী বাতাস
আত্ব তূরপাহাড়
আন-নাজমতারা
আল ক্বামারচন্দ্র
আর রহমানপরম করুণাময়
আল ওয়াক্বিয়াহ্নিশ্চিত ঘটনা
আল হাদীদলোহা
আল মুজাদালাহ্অনুযোগকারিণী
আল হাশ্‌রসমাবেশ
আল মুম্তাহিনাহ্নারী যাকে পরীক্ষা করা হবে
আস সাফসারবন্দী সৈন্যদল
আল জুমুআহসম্মেলন/শুক্রবার
আল মুনাফিকূনকপট বিশ্বাসীগণ
আত তাগাবুনমোহ অপসারণ
আত ত্বালাকতালাক
আত তাহরীমনিষিদ্ধকরণ
আল মুল্‌কসার্বভৌম কতৃত্ব
আল ক্বলমকলম
আল হাক্কাহনিশ্চিত সত্য
আল মাআ’রিজউন্নয়নের সোপান
নূহনবী নূহ আঃ
আল জ্বিনজ্বিন সম্প্রদায়
আল মুয্‌যাম্মিলবস্ত্রাচ্ছাদনকারী
আল মুদ্দাস্সিরপোশাক পরিহিত
আল ক্বিয়ামাহ্পুনরুত্থান
আদ দাহ্‌রমানুষ
আল মুরসালাতপ্রেরিত পুরুষগণ
আন্ নাবামহাসংবাদ
আন নাযিয়া’তপ্রচেষ্টাকারী
আবাসাতিনি ভ্রুকুটি করলেন
আত তাক্ভীরঅন্ধকারাচ্ছন্ন
আল ইন্ফিতারবিদীর্ণ করা
আত মুত্বাফ্ফিফীনপ্রতারণা করা
আল ইন্শিকাকখন্ড-বিখন্ড করণ
আল বুরুজনক্ষত্রপুঞ্জ
আত তারিক্বরাতের আগন্তুক
আল আ’লাসর্বোন্নত
আল গাশিয়াহ্বিহ্বলকর ঘটনা
আল ফাজ্‌রভোরবেলা
আল বালাদনগর
আশ শাম্সসূর্য
আল লাইলরাত্রি
আদ দুহাপূর্বাহ্নের সুর্যকিরণ
আল ইনশিরাহবক্ষ প্রশস্তকরণ
আত ত্বীনত্বীন ফল
আল আলাকরক্তপিন্ড
আল ক্বাদরমহিমান্বিত
আল বাইয়্যিনাহসুস্পষ্ট প্রমাণ
আল যিল্যালভূমিকম্প
আল আদিয়াতঅভিযানকারী
আল ক্বারিয়াহমহাসংকট
আত তাকাসুরপ্রাচুর্যের প্রতিযোগিতা
আল আছরসময়
আল হুমাযাহপরনিন্দাকারী
আল ফীলহাতি
কুরাইশকুরাইশ গোত্র
আল মাউনসাহায্য- সহায়তা
আল কাওসারপ্রাচুর্য
আল কাফিরুনঅবিশ্বাসী গোষ্ঠী
আন নাসরস্বর্গীয় সাহায্য
আল লাহাবজ্বলন্ত অংগার
আল ইখলাসএকত্ব
আল ফালাকনিশিভোর
আন-নাসমানবজাতি

আরও পড়ুন: দু’আ কবুল হওয়ার সময়, স্থান ও ক্ষেত্র

পরিশেষে বলা যায়, পবিত্র কুরআনের ১১৪টি সূরার নাম ও তাদের বাংলা অর্থ জানা শুধু সাধারণ জ্ঞান অর্জনের বিষয় নয়, বরং এটি কুরআন অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিটি সূরার নাম তার মূল বিষয়বস্তু, শিক্ষা ও বার্তার প্রতি ইঙ্গিত বহন করে। তাই অর্থসহ সূরার নাম অধ্যয়ন করলে কুরআনের গভীর তাৎপর্য উপলব্ধি করা সহজ হয় এবং ঈমান, আমল ও নৈতিকতার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পায়। নিয়মিত পাঠ ও চিন্তাভাবনার মাধ্যমে কুরআনের এই সূরাগুলো আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে সঠিক পথনির্দেশনা প্রদান করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top