মানবদেহের শক্তির প্রধান উৎস হলো খাদ্য। খাদ্য ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না। মানুষ কাঁচা শাকসবজি, ফলমূল, শস্য গ্রহণের পাশাপাশি রান্না করা খাবার নিয়মিত গ্রহণ করে থাকে। দৈনন্দিন জীবনে মানুষ কাঁচা খাবারের চেয়ে রান্না করা খাবার বেশি পরিমাণে খেয়ে থাকে। আদিম যুগ থেকে অদ্যাবধি মানুষের খাবার রান্নার ধরন নানাভাবে বদলেছে। কেউ দুবেলা আবার কেউ তিন থেকে চার বেলা রান্না করা খাবার খেয়ে থাকে। ধারাবাহিকতায় এই ডিজিটাল যুগে এসে মানুষের রান্নায় এক বিশেষ মাত্রা যোগ করেছে ইলেকট্রিক চুলা/ কুকার। এই আর্টিকেলে আমরা ইন্ডাকশন কুকার বা চুলা সম্পর্কে আমি জানবো।

ইন্ডাকশন কুকার/চুলা
ইন্ডাকশন চুলার মূলত ইলেকট্রোম্যাগনেটিক প্রক্রিয়া ব্যবহার করে রান্নার পাত্রকে গরম করে। আর পাত্র গরম হলে রান্নায় তার পরিবাহিত হয়। এভাবে রান্নার কাজ সম্পন্ন হয়। ইন্ডাকশন মূলত তাপ বা হিট তৈরীর এক প্রক্রিয়া। পুরনো দিনের স্ট্যাম্প গুলো রেডিয়াম পদ্ধতিতে তাপ পরিবহন করত আর ইন্ডাকশন চুলা ইলেকট্রোম্যাগনেটিক প্রক্রিয়ায় তাপ পরিবহন করে থাকে।
ইন্ডাকশন চুলা ব্যবহারে সুবিধা
ইন্ডাকশন চুলা ব্যবহারে অনেকগুলো সুবিধা রয়েছে নিচে সংক্ষেপে সুবিধাগুলো বর্ণনা করা হলো:
- ইন্ডাকশন চুলা অন্যান্য সাধারণ চুলা থেকে দ্রুত হিট হয় আর এক্ষেত্রে এনার্জি কম খরচ হয় এবং তাপ খুব দ্রুত খাবারে পৌঁছায়।
- ইন্ডাকশন চুলায় রান্না করার অন্যতম সুবিধা হল এই চুলায় কোন সময় অনেক কিছু রান্না করা যায়। এই চুলা অত্যন্ত সময় সাশ্রয়ী। ইনডাকশন চুলায় রান্নায় সাধারণ চুলার তুলনায় ৪০%-৫০% কম সময় ব্যায়িত হয় ।
- ইন্ডাকশন চুলা থেকে আগুন লেগে যাওয়ার ভয় একেবারেই কম আর এর হিট নিয়ন্ত্রণ করার অপশন রয়েছে।
- ইন্ডাকশন চুলা ব্যবহার করা অনেক সহজ। এতে কোন ঝামেলা নেই এতে রান্নার সময় সেট করে দেওয়া যায়।
- ইন্ডাকশন চুলা ব্যবহারে বিদ্যুৎ বিল মোটামুটি ধরনের আসে। মাসিক হিসেবে যা সাধারণ গ্যাসের চুলা থেকে অনেক কম।
ইন্ডাকশন চুলা ব্যবহারে অসুবিধা
ইন্ডাকশন চুলা ব্যবহারে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে সেগুলো নিচে তুলে ধরা হলো:
- ইন্ডাকশন চুলা সাধারণ চুলার তুলনায় ব্যয়বহুল এটি ইন্ডাকশন চুলার প্রধান অসুবিধা।
- ইন্ডাকশন চুলা বিদ্যুৎ নির্ভর হওয়ায় বিদ্যুৎবিহীন এলাকায় অথবা অতিমাত্রায় লোডশেডিং এ এটি ব্যবহার করা অনেকের জন্য কষ্টসাধ্য হবে।
- ইন্ডাকশন চুলা থেকে এক ধরনের সফট আওয়াজ বের হয় যা অনেকের সহ্য নাও হতে পারে।
- ইন্ডাকশন চুলায় সব ধরনের হাড়ি-পাতিল বা হান্ডি ব্যবহার করা যায় না। নির্দিষ্ট কিছু হাড়ি-পাতিল ব্যবহার করা যায়।
- ইন্ডাকশন চুলায় বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে তাপ চলে যায়।
আরও পড়ুন: কোন ধরনের ইলেকট্রিক চুলা কিনবেন?
উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা ইন্ডাকশন চুলা সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারি এবং আমরা ইন্ডাকশন চুলা কিনব কিনা তা সম্পর্কে ধারণা পাই।
