প্রাণির বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
‘প্রাণির বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস’ অধ্যায়ের অনুশীলনীর সকল MCQ এই পোস্টে তুলে ধরা হলো
১০১। কোন পর্বের প্রাণিদের ছিদ্রাল প্রাণি বলা হয়?
(a) Annelida
(b) Cnidaria
(c) Porifera
(d) Platyhelminthes
Ans: (c) Porifera.
১০২। সাধারণভাবে কোন পর্বের প্রাণিরা স্পঞ্জ নামে পরিচিত?
(a) Porifera
(b) Cnidaria
(c) Nematoda
(d) Platyhelminthes
Ans: (a) Porifera.
১০৩। কোন পর্বের প্রাণিদের ক্ষেত্রে কোষীয় মাত্রার গঠন উপস্থিত?
(a) Cnidaria
(b) Platyhelminthes
(c) Porifera
(d) Annelida
Ans: (c) Porifera.
১০৪। কোন পর্বের প্রাণিদের দেহ প্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত?
(a) Annelida
(b) Porifera
(c) Mollusca
(d) Arthropoda
Ans: (b) Porifera.
১০৫। কোন পর্বের প্রাণিদের দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালিতন্ত্র দেখা যায়?
(a) Annelida
(c) Porifera
(b) Mollusca
(d) Cnidaria
Ans: (c) Porifera.
১০৬। কোন পর্বের প্রাণিরা অরীয় প্রতিসম ও কোষ টিস্যু মাত্রার গাঠনিক বৈশিষ্ট্যসম্পন্ন?
(a) Platyhelminthes
(b) Porifera
(c) Cnidaria
(d) Annelida
Ans: (c) Cnidaria.
১০৭। কোন পর্বের প্রাণিরা প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী?
(a) Arthropoda
(b) Cnidaria
(c) Annelida
(d) Porifera
Ans: (b) Cnidaria.
১০৮। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ কোনটি ?
(a) Chironex
(b) Heliozoa
(c) Gorgonia
(d) Radiolaria
Ans: (a) Chironex.
১০৯। কোন প্রাণিটি সাগর-পাখা (Sea-fan) নামে পরিচিত?
(a) Chironex
(b) Heliozoa
(c) Gorgonia
(d) Radiolaria
Ans: (c) Gorgonia.
১১০। Aurelia aurita (জেলিফিস) কোন পর্বের প্রাণি?
(a) Cnidaria
(b) Porifera
(c) Platyhelminthes
(d) Annelida
Ans: (a) Cnidaria.
১১১। কোন পর্বের প্রাণির দেহপ্রাচীর ডিপ্লোব্লাস্টিক ও মেসোগ্লিয়া উপস্থিত?
(a) Porifera
(b) Cnidaria
(c) Platyhelminthes
(d) Chordata
Ans: (b) Cnidaria.
১১২। কোন প্রাণিদের দেহাভ্যন্তরে সিলেন্টেরন নামক একটি মাত্র পরিপাক সংবহন গহ্বর থাকে?
(a) Mollusca
(b) Porifera
(c) Annelida
(d) Cnidaria
Ans: (d) Cnidaria.
১১৩। কোন পর্বের প্রাণিরা প্রথম ত্রিস্তরী প্রাণ?
(a) Cnidaria
(b) Platyhelminthes
(c) Porifera
(d) Annelida
Ans: (b) Platyhelminthes.
১১৪। Fasciola hepatica কোন পর্বের প্রাণি?
(a) Cnidaria
(b) Platyhelminthes
(c) Porifera
(d) Mollusca
Ans: (b) Platyhelminthes.
১১৫। কোন পর্বের প্রাণি চ্যাপ্টা কৃমি নামে পরিচিত?
(a) Platyhelminthes
(b) Porifera
(c) Cnidaria
(d) Annelida
Ans: (a) Platyhelminthes.
১১৬। Taenia solium কোন পর্বের প্রাণি?
(a) Porifera
(b) Cnidaria
(c) Platyhelminthes
(d) Chordata
Ans: (c) Platyhelminthes.
১১৭। কোন পর্বের প্রাণি ত্রিস্তরী কিন্তু অ্যাসিলোমেট?
(a) Chordata
(b) Platyhelminthes
(c) Mollusca
(d) Porifera
Ans: (b) Platyhelminthes.
১১৮। কোন পর্বের প্রাণিদের স্বনিষেক হয়?
(a) Platyhelminthes
(b) Porifera
(d) Cnidaria
(d) কোনোটিই নয়
Ans: (a) Platyhelminthes.
১১৯। Platyhelminthes পর্বের প্রাণিদের রেচন অঙ্গ-
(a) প্রোটোনেফ্রিডিয়া
(b) নেফ্রিডিয়া
(d) মালপিজিয়ান নালিকা
(d) ওসেলি
Ans: (a) প্রোটোনেফ্রিডিয়া।
১২০। কোনটি যৌন দ্বিরূপতা প্রদর্শন করে ?
(a) ফাইলেরিয়া কৃমি
(b) ফিতা কৃমি
(c) যকৃত কৃমি
(d) রক্ত কৃমি
Ans: (a) ফাইলেরিয়া কৃমি।
১২১। কোন পর্বের প্রাণিগুলো সুতা কৃমি বা গোল কৃমি নামে পরিচিত?
(a) Porifera
(b) Nematoda
(c) Chordata
(d) Mollusca
Ans: (b) Nematoda.
১২২। কোনটি Nematoda পর্বের প্রাণি?
(a) চোখ কৃমি
(b) ফিতা কৃমি
(c) যকৃত কৃমি
(d) রক্ত কৃমি
Ans: (a) চোখ কৃমি.
১২৩। Pila globosa কোন পর্বের প্রাণি?
(a) Porifera
(b) Mollusca
(c) Cnidaria
(d) Platyhelminthes
Ans: (b) Mollusca.
১২৪। কোন পর্বের প্রাণির দেহগহ্বর সংক্ষিপ্ত ও হিমোসিলে পরিণত হয়?
(a) Porifera
(b) Mollusca
(c) Platyhelminthes
(d) Annelida
Ans: (b) Mollusca.
১২৫। Mollusca পর্বের প্রাণির দেহ কোনটি দ্বারা আবৃত থাকে ?
(a) ম্যান্টল
(b) কাইটিন
(c) র্যাডুলা
(d) কিউটিকল
Ans: (a) ম্যান্টল.
১২৬। কোন পর্বের প্রাণির রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে?
(a) Porifera
(b) Cnidaria
(d) Mollusca
(c) Annelida
Ans: (d) Mollusca.
১২৭। কোনটি Mollusca পর্বের প্রাণি?
(a) স্কুইড
(b) তারা মাছ
(c) স্পঞ্জ
(d) হাইড্রা
Ans: (a) স্কুইড.
১২৮। Octopus vulgaris কোন পর্বের প্রাণি?
(a) Porifera
(b) Cnidaria
(c) Platyhelminthes
(d) Mollusca
Ans: (d) Mollusca.
১২৯। কেঁচো কোন পর্বের প্রাণি?
(a) Mollusca
(b) Cnidaria
(c) Annelida
(d) Porifera
Ans: (c) Annelida.
১৩০। কোন পর্বের চলন অঙ্গ কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া?
(a) Porifera
(b) Echinodermata
(c) Cnidaria
(d) Annelida
Ans: (d) Annelida.
১৩১। কোনটি Arthropoda পর্বের বৈশিষ্ট্য নয়?
(a) ত্রিস্তরী
(b) খণ্ডকায়িত
(c) সন্ধিযুক্ত উপাঙ্গ
(d) শিখা কোষ
Ans: (d) শিখা কোষ.
১৩২৷ কোন পর্বের প্রাণির মস্তকে অ্যান্টেনা এবং একজোড়া পুঞ্জাক্ষি থাকে?
(a) Arthropoda
(b) Mollusca
(c) Porifera
(d) Nematoda
Ans: (a) Arthropoda.
১৩৩। কোন পর্বের প্রাণিদের অন্তঃনিষেক সম্পন্ন হয় এবং প্রায় ক্ষেত্রেই রূপান্তর ঘটে?
(a) Porifera
(b) Arthropoda
(c) Cnidaria
(d) Annelida
Ans: (b) Arthropoda.
১৩৪। কোন প্রাণিটি পঞ্চঅরীয় প্রতিসম?
(a) জেলি ফিশ
(c) সমুদ্রের কলম
(b) সমুদ্রের পাখা
(d) সমুদ্রের বিস্কুট
Ans: (d) সমুদ্রের বিস্কুট.
১৩৫। কোন পর্বের প্রাণির দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত?
(a) Porifera
(b) Echinodermata
(c) Mollusca
(d) Annelida
Ans: (b) Echinodermata.
১৩৬। Echinodermata পর্বের প্রাণির মৌখিক তলে কতটি অ্যাম্বুল্যাক্রাল খাদ উপস্থিত?
(a) একটি
(b) দুইটি
(c) চারটি
(d) পাঁচটি
Ans: (d) পাঁচটি.
১৩৭। সমুদ্র পদ্ম কোন পর্বের প্রাণি?
(a) Porifera
(b) Echinodermata
(c) Mollusca
(d) Cnidaria
Ans: (b) Echinodermata.
১৩৮ । Asterias vulgaris কোন পর্বের প্রাণি?
(a) Porifera
(b) Platyhelminthes
(c) Echinodermata
(d) Chordata
Ans: (c) Echinodermata.
১৩৯। কোন পর্বের প্রাণির রেচনতন্ত্র নেই?
(a) Arthropoda
(b) Platyhelminthes
(c) Echinodermata
(d) Chordata
Ans: (c) Echinodermata.
১৪০। কোন পর্বে জীবনের যে কোনো দশায় বা আজীবন গলবিলের দু’পাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র থাকে?
(a) Porifera
(b) Platyhelminthes
(c) Chordata
(d) Cnidaria
Ans: (c) Chordata.
১৪১। সাগর ফোয়ারা নামে পরিচিত –
(a) Cephalochordata
(b) Urochordata
(c) Vertebrata
(d) Echinodermata
Ans: (b) Urochordata.
১৪২। কোন উপপর্বে গলবিলের উভয় পাশে ৫ – ১৫ জোড়া ফুলকারন্ধ্র থাকে?
(a) Cephalochordata
(b) Urochordata
(c) Vertebrata
(d) Protozoa
Ans: (c) Vertebrata.
১৪৩। কোন শ্রেণির মাছগুলো হ্যাগফিশ নামে পরিচিত?
(a) Cephalaspidomorphi
(b) Myxini
(c) Chondrichthyes
(d) Actinopterygii
Ans: (b) Myxini.
১৪৪। Chondrichthyes শ্রেণির মাথার দু’পাশে কত জোড়া ফুলকা রন্ধ্র পৃথকভাবে বাহিরে উন্মুক্ত থাকে?
(a) ২-৩ জোড়া
(b) ৩ – ৪ জোড়া
(c) ৫-৭ জোড়া
(d) ৭ – ৯ জোড়া
Ans: (c) ৫ – ৭ জোড়া.
১৪৫। কোন শ্রেণির ত্বক গ্রন্থিময় এবং সাধারণত সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আঁইশে আবৃত?
(a) Sarcopterygii
(b) Actinopterygii
(c) Chondrichthyes
(d) Amphibia
Ans: (b) Actinopterygii.
১৪৬। কোন শ্রেণির পৌচ্ছিক পাখনা হোমোসার্কাল ধরনের?
(a) Actinopterygii
(b) Chondrichthyes
(c) Sarcopterygii
(d) Amphibia
Ans: (a) Actinopterygii.
১৪৭। কোন শ্রেণির মাছগুলো ল্যামপ্রে নামে পরিচিত?
(a) Petromyzontida
(b) Myxini
(c) Chondrichthyes
(d) Actinopterygii
Ans: (a) Petromyzontida.
১৪৮। কোন শ্রেণিতে বায়ুথলি বা পটকা থাকে যা দেহকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে?
(a) Chondrichthyes
(b) Actinopterygii
(c) Reptilia
(d) Amphibia
Ans: (b) Actinopterygii.
১৪৯। Tenualosa ilisha কোন শ্রেণির?
(a) Actinopterygii
(b) Sarcopterygii
(d) Amphibiar
(c) Chondrichthyes
Ans: (a) Actinopterygii.
১৫০। কোন শ্রেণির মাছকে পিণ্ডাকার পাখনাবিশিষ্ট মাছ বলে?
(a) Chondrichthyes
(b) Sarcopterygii
(d) Amphibia
(c) Actinopterygii
Ans: (b) Sarcopterygii.
১৫১। কোন শ্রেণির দেহ গ্যানয়েড ধরনের আঁইশে আবৃত?
(a) Chondrichthyes
(b) Actinopterygii
(c) Amphibia
(d) Sarcopterygii
Ans: (d) Sarcopterygii.
১৫২। কোন শ্রেণির হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট?
(a) Amphibia
(b) Chondrichthyes
(c) Actinopterygii
(d) Sarcopterygii
Ans: (a) Amphibia.
১৫৩। Reptilia শ্রেণির প্রাণির পায়ে কতটি করে নখরযুক্ত আঙ্গুল থাকে?
(a) ২টি
(b) ৩টি
(c) ৪ টি
(d) ৫ টি
Ans: (d) ৫ টি।
১৫৪। কোনটির হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট?
(a) Amphibia
(b) Aves
(c) Reptilia
(d) Mammalia
Ans: (c) Reptilia.
১৫৫। Aves শ্রেণির প্রাণির হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট?
(a) দুই
(b) তিন
(c) চার
(d) পাঁচ
Ans: (c) চার।
১৫৬। স্তন্যপায়ীতে মধ্যকর্ণে কয়টি ক্ষুদ্রাস্থি থাকে?
(a) ১ টি
(b) ২ টি
(c) ৩ টি
(d) ৫ টি
Ans: (c) ৩ টি।
১৫৭। কোন শ্রেণির পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন?
(a) Reptilia
(b) Mammalia
(c) Actinopterygii
(d) Aves
Ans: (b) Mammalia.
১৫৮। কোন প্রাণিতে ৭ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ পাওয়া যায়?
(a) Myxine glutinosa
(b) Prtromycon marinus
(c) Scolidon laticaudas
(d) Channa punctate
Ans: (b) Prtromycon marinus.
১৫৯। কেঁচোর অঙ্কীয় দিকের কততম খণ্ডকে স্ত্রী জননছিদ্র বিদ্যমান?
(a) ১০তম
(b) ১১তম
(c) ১২তম
(d) ১৪তম
Ans: (d) ১৪তম।
১৬০। গোলকৃমির বৈজ্ঞানিক নাম কী?
(a) Taenia solium
(b) Periplaneta americana
(c) Ascaris lumbricoides
(d) Hirudinaria manillensis
Ans: (c) Ascaris lumbricoides.
১৬১। নিচের কোন প্রাণির দেহে হেক্টোকটিল দেখা যায়?
(a) গিনিপিগ
(b) জোঁক
(c) টাকিমাছ
(d) ডেভিল ফিশ
Ans: (d) ডেভিল ফিশ।
১৬২। Hirudinaria manillensi কতটি খণ্ডে বিভক্ত?
(a) ৩২
(b) ৩৩
(c) ৩৪
(d) ৩৫
Ans: (b) ৩৩।
১৬৩। মুখছিদ্র ৮টি মৌখিক বাহুতে পরিবৃত থাকে কোন প্রাণিতে?
(a) স্কুইড
(b) অক্টোপাস
(c) হাঙ্গর
(d) আরশোলা
Ans: (b) অক্টোপাস।
১৬৪। সমুদ্রতারার কোন তলে ম্যাড্রেপোরাইট ও পায়ু রয়েছে?
(a) সম্মুখ তলে
(b) মৌখিক প্রান্তে
(c) বিমৌখিক তলে
(d) পার্শ্ব তলে
Ans: (c) বিমৌখিক তলে ।
১৬৫। ইলিশ মাছের চোখ কোন আবরণী দিয়ে আবৃত?
(a) অ্যাডিপোজ
(b) গ্লিসন ক্যাপসুল
(c) ক্যাপসুল
(d) অস্টিওক্যালসিন
Ans: (a) অ্যাডিপোজ।
১৬৬। কোন উদ্দেশ্যে হেক্টোকটিল বিশেষ গড়নের হয়?
(a) পরিপাক
(b) জনন
(c) সংবহন
(d) রেচন
Ans: (b) জনন।
১৬৭। কোন পর্বের প্রাণির ত্বক কাঁটাযুক্ত?
(a) Mollusca
(b) Annelida
(c) Echinodermata
(d) Cnidaria
Ans: (c) Echinodermata.
১৬৮। প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে?
(a) সিলোম
(b) ভ্রূণস্তর
(c) খণ্ডক
(d) নটোকর্ড
Ans: (b) ভ্রূণস্তর।
১৬৯। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি?
(a) Volvox
(b) Pila
(c) Hydra
(d) Julus
Ans: (b) Pila.
১৭০। Arthropoda পর্বের প্রাণিতে পাওয়া যায় কোনটি?
(a) প্যারাপোডিয়া
(b) র্যাডুলা
(c) হিমোসিল
(d) নালিকা পদ
Ans: (c) হিমোসিল।
১৭১। নটোকর্ড কোন পর্বের প্রাণিতে বিদ্যমান?
(a) Arthropoda
(b) Mollusca
(c) Chordata
(d) Annelida
Ans: (c) Chordata.
১৭২। উন্মুক্ত রক্তসংবহনতন্ত্র কোন পর্বে দেখা যায়?
(a) Arthropoda
(b) Annelida
(c) Chordata
(d) Echinodermata
Ans: (a) Arthropoda.
১৭৩। র্যাডুলা কোন পর্বের বৈশিষ্ট্য?
(a) Mollusca
(b) Cnidaria
(c) Platyhelminthes
(d) Porifera
Ans: (a) Mollusca.
১৭৪। দেহে সত্যিকারের সিলোম প্রথম দেখা যায় কোন পর্বে?
(a) Platyhelminthes
(b) Aschelminthes
(c) Annelida
(d) Cnidaria
Ans: (c) Annelida.
১৭৫। কোন পর্বের প্রাণির দেহ খণ্ডিত?
(a) Mollusca
(b) Annelida
(c) Porifera
(d) Cnidaria
Ans: (b) Annelida.
১৭৬। নিডোসাইট কোন পর্বের বৈশিষ্ট্য?
(a) Arthropoda
(b) Cnidaria
(c) Mollusca
(d) Echinodermata
Ans: (b) Cnidaria.
১৭৭। স্পঞ্জের দেহে কোন ধরনের সমতা দেখা যায়?
(a) দ্বিপার্শ্বিক
(b) রশ্মীয়
(c) অপ্রতিসাম্য
(d) গোলীয়
Ans: (c) অপ্রতিসাম্য.
১৭৮। জলসংবহনতন্ত্র কোন পর্বে দেখা যায়?
(a) Mollusca
(b) Arthropoda
(c) Echinodermata
(d) Annelida
Ans: (c) Echinodermata.
১৭৯। কোন প্রাণি পরজীবী সমতলকৃমির উদাহরণ?
(a) Taenia
(b) Hydra
(c) Pila
(d) Nereis
Ans: (a) Taenia.
১৮০। পরিপাকনাল সম্পূর্ণ অনুপস্থিত কোন পর্বে?
(a) Cnidaria
(b) Porifera
(c) Platyhelminthes
(d) Mollusca
Ans: (b) Porifera.
১৮১। দ্বিস্তরীয় ভ্রূণস্তর দেখা যায় কোন পর্বে?
(a) Arthropoda
(b) Cnidaria
(c) Annelida
(d) Chordata
Ans: (b) Cnidaria.
১৮২। ত্রিস্তরীয় প্রাণির উদাহরণ কোনটি?
(a) Hydra
(b) Jellyfish
(c) Earthworm
(d) Sponge
Ans: (c) Earthworm.
১৮৩। ম্যান্টল ও খোলস কোন পর্বের বৈশিষ্ট্য?
(a) Mollusca
(b) Arthropoda
(c) Annelida
(d) Echinodermata
Ans: (a) Mollusca.
১৮৪। যৌগিক চোখ দেখা যায় কোন পর্বে?
(a) Arthropoda
(b) Mollusca
(c) Cnidaria
(d) Porifera
Ans: (a) Arthropoda.
১৮৫। প্যারাপোডিয়া কোন প্রাণিতে দেখা যায়?
(a) Pheretima
(b) Nereis
(c) Hirudo
(d) Ascaris
Ans: (b) Nereis.
১৮৬। ট্র্যাকিয়া দ্বারা শ্বাসক্রিয়া করে কোন পর্বের প্রাণি?
(a) Mollusca
(b) Arthropoda
(c) Echinodermata
(d) Annelida
Ans: (b) Arthropoda.
১৮৭। হেমোকোয়েল কোন পর্বের বৈশিষ্ট্য?
(a) Arthropoda
(b) Chordata
(c) Annelida
(d) Mollusca
Ans: (a) Arthropoda.
১৮৮। ডিমে খোলসযুক্ত ও অ্যামনিয়োটিক প্রাণি কোন শ্রেণির?
(a) Amphibia
(b) Reptilia
(c) Pisces
(d) Agnatha
Ans: (b) Reptilia.
১৮৯। উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণির উদাহরণ কোনটি?
(a) ব্যাঙ
(b) সাপ
(c) পাখি
(d) কুমির
Ans: (c) পাখি.
১৯০। স্তন্যগ্রন্থি কোন শ্রেণির বৈশিষ্ট্য?
(a) Aves
(b) Reptilia
(c) Mammalia
(d) Amphibia
Ans: (c) Mammalia.
আরও পড়ুন: প্রাণির বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস – MCQ – Part 01
১৯১। কশেরুকাযুক্ত প্রাণি কোন উপপর্বের অন্তর্ভুক্ত?
(a) Urochordata
(b) Cephalochordata
(c) Vertebrata
(d) Hemichordata
Ans: (c) Vertebrata.
১৯২। অ্যাম্ফিবিয়ার লার্ভা কী নামে পরিচিত?
(a) নাউপ্লিয়াস
(b) ট্যাডপোল
(c) ট্রোকোফোর
(d) প্ল্যানুলা
Ans: (b) ট্যাডপোল.
১৯৩। কোন প্রাণি ডিম পাড়ে কিন্তু স্তন্যপায়ী?
(a) গরু
(b) মানুষ
(c) প্লাটিপাস
(d) বিড়াল
Ans: (c) প্লাটিপাস.
১৯৪। রক্তে হিমোগ্লোবিন প্লাজমায় দ্রবীভূত থাকে কোন প্রাণিতে?
(a) মানুষ
(b) ব্যাঙ
(c) কেঁচো
(d) কবুতর
Ans: (c) কেঁচো.
১৯৫। ফুসফুস ও ত্বক দ্বারা শ্বাসক্রিয়া করে কোন শ্রেণি?
(a) Pisces
(b) Amphibia
(c) Reptilia
(d) Aves
Ans: (b) Amphibia.
১৯৬। কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল কোন পর্বের বৈশিষ্ট্য?
(a) Arthropoda
(b) Mollusca
(c) Annelida
(d) Echinodermata
Ans: (a) Arthropoda.



