সীরাতুন্নবী (সা.) বলতে রাসূল (সাঃ) এর জীবনীকে বোঝায়। প্রশ্ন উত্তরে রাসূল (সাঃ) এর জীবনী বা সীরাতুন্নবী (সা.) এর সাথে সম্পর্কিত ১০০ ‘র অধিক প্রশ্নোত্তর এই পোস্টে তুলে ধরা হলো। প্রশ্ন-উত্তর গুলো পড়লে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী সম্পর্কে সহজে সংক্ষিপ্ত ধারণা লাভ করা যাবে। ইনশাআল্লাহ।

প্রশ্নোত্তরে রাসূল (সাঃ) এর জীবনী বা সীরাতুন্নবী (সা.)
১. রাসূল (সাঃ) এর বংশের নাম কি?
উত্তরঃ কুরাইশ বংশ
২. রাসূল (সাঃ) এর পিতার নাম কি?
উত্তরঃ আব্দুল্লাহ
৩. রাসূল (সাঃ) এর মাতার নাম কি ?
উত্তরঃ আমিনা
৪. রাসূল (সাঃ) এর দাদার নাম কি ?
উত্তরঃ আব্দুল মুত্তালিব
৫. রাসূল (সাঃ) এর পরদাদার নাম কি?
উত্তরঃ ইবনে হাশেম
৬. হস্তির যুদ্ধে কাফেরদের সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ আবরাহা
৭. আব্দুল মুত্তালিবের কয়জন পুত্র ছিল?
উত্তরঃ ১০ জন
৮. হস্তির যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তরঃ রাসূল (সঃ) এর জন্মের পঞ্চাশ বা পঞ্চান্ন দিন পূর্বে
৯. রাসূল (সাঃ) এর নাম কে রেখেছেন?
উত্তরঃ দাদা আব্দুল মুত্তালিব
১০. রাসূল (সাঃ) এর জন্ম তারিখ কবে?
উত্তরঃ ৯ই রবিউল আওয়াল, মতান্তরে ১২ই রবিউল আওয়াল
১১. রাসূল (সাঃ) এর জন্মের পরে কে প্রথম দুধ পান করান?
উত্তরঃ আবু লাহাবের দাসী সওয়ায়বা
১২. প্রথম বার বক্ষ বিদীর্ণের সময় রাসূল (সাঃ) এর বয়স কত ছিল?
উত্তরঃ চার বছর, মতান্তরে পাঁচ বছর
১৩. বক্ষ বিদীর্ণের বর্ণনা কোন হাদিস গ্রন্থে এসেছে ?
উত্তরঃ মুসলিম শরিফে
১৪. রাসূল (সাঃ) এর কত বছর বয়সে মায়ের মৃত্যু হয়?
উত্তরঃ ৬ বছর
১৫. রাসূল (সাঃ) এর মা কোথায় মৃত্যু বরণ করেন?
উত্তরঃ আবওয়া নামক স্থানে
১৬. রাসূল (সাঃ) এর কত বছর বয়সে তার দাদার মৃত্যু হয়?
উত্তরঃ ৮ বছর ২ মাস ১০ দিন
১৭. পাদ্রী বোহায়রা মুহাম্মদ (সাঃ) যে রাসূল তা বুঝলেন কী করে?
উত্তরঃ মোহরে নবুয়ত দেখে
১৮. হিলফুল ফুযুল কোন মাসে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ যিলকদ মাসে
১৯. রাসূল (সাঃ) এর বক্ষ বিদীর্ণের ঘটনা কোন সূরায় আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা আল-ইনশিরাহতে
২০. তরুণ বয়সে রাসূল (সাঃ) পেশা হিসেবে কী করতেন ?
উত্তরঃ বকরি চরাতেন
২১. দাদার মৃত্যুর পর রাসূল (সাঃ) কার অধীনে ছিলেন?
উত্তরঃ চাচা আবু তালিবের
২২. রাসূল (সাঃ) কাদের নিয়ে হিলফুল ফুযুল গঠন করেন?
উত্তরঃ কুরাইশের কয়েকটি গোত্র নিয়ে
২৩. রাসূল (সঃ) কত বছর বয়সে হিলফুল ফুযুল গঠন করেন?
উত্তরঃ ২৫ বছর বয়সে
২৪. রাসূল (সাঃ) এর প্রথম পুত্র সন্তানের নাম কি?
উত্তরঃ কাসেম
২৫. রাসূল (সাঃ) এর প্রথম কন্যা সন্তানের নাম কি?
উত্তরঃ যয়নব
২৬. রাসূল (সাঃ) এর মাক্কী জীবন কত বছর ছিল ?
উত্তরঃ প্রায় তের বছর
২৭. রাসূল (সাঃ) এর মাদানী জীবন কত বছর ছিল?
উত্তরঃ দশ বছর
২৮. রাসূল (সাঃ) গোপনে দাওয়াত দেন কত বছর?
উত্তরঃ তিন বছর
২৯. রাসূল (সাঃ) এর ওপর প্রথম ওহি নাযিল হয় কত সালে?
উত্তরঃ ৬১০ খ্রিষ্টাব্দের ১০ আগস্ট, রমজান মাসের ২১ তারিখ সোমবার রাতে
৩০. ওহি নাযিলের সূচনায় রাসূল (সাঃ) এর বয়স কত ছিল?
উত্তরঃ ৪০ বছর ৬ মাস
৩১. প্রথম ওহি নাযিলের স্থান কোনটি?
উত্তরঃ হেরা গুহা
৩২. রাসূল (সঃ) এর উপর নাযিলকৃত প্রথম ওহির নাম কি?
উত্তরঃ ইকরা
৩৩. প্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি ?
উত্তরঃ সূরা ফাতিহা
৩৪. প্রকাশ্যে ওহি প্রচারের স্পষ্ট ঘোষণা কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে?
উত্তরঃ সূরা হিজর, আয়াত নং ৯৪
৩৫. নিকটাত্মীয়দের কাছে দাওয়াতের আদেশ কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে?
উত্তরঃ সূরা শুয়ারা, ২১৪ নং আয়াত
৩৬. রাসূল (সাঃ) কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাওহিদ, রেসালাত ও আখেরাতের দাওয়াত দেন?
উত্তরঃ সাফা পাহাড়
৩৭. হযরত আমর ইবনে ইয়াসের কে ছিলেন?
উত্তরঃ বনু মাখজুমের কৃতদাস
৩৮. ইসলামে প্রথম মহিলা শহিদের নাম কি?
উত্তরঃ হযরত সুমাইয়া (রাঃ)
৩৯. মক্কা থেকে হাবশায় গমনে মুসলমানরা কোন যান ব্যবহার করেছিলেন?
উত্তরঃ নৌকা
৪০. রাসূল (সাঃ) কে হত্যার ষড়যন্ত্র হয়েছিল কোথায়?
উত্তরঃ দারুন নাদওয়াতে
৪১. খাদিজা (রাঃ) কত বছর বয়সে ইন্তেকাল করেন ?
উত্তরঃ ৬৫ বছর
৪২. রাসূল (সাঃ) এর কোন স্ত্রীকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হয়?
উত্তরঃ হযরত খাদিজা (রাঃ) কে
৪৩. হযরত সাওদা (রাঃ) কখন ইসলাম গ্রহণ করেন?
উত্তরঃ নবুয়তের প্রথম দিকে
৪৪. হযরত খাদিজা (রাঃ) এর ইন্তেকালের পর রাসূল (সাঃ) এর প্রথম স্ত্রী কে ছিলেন?
উত্তরঃ হযরত সাওদা (রাঃ)
৪৫. আবু লাহাবের কোন পুত্রের বিরুদ্ধে রাসূল (সাঃ) বদদোয়া করেছিলেন?
উত্তরঃ ওতায়বাকে
৪৬. রাসূল (সাঃ) কখন তায়েফে গমন করেন?
উত্তরঃ নবুয়তের দশম বর্ষের শাওয়াল মাসে
৪৭. রাসূল (সাঃ) তায়েফে কত দিন ছিলেন?
উত্তরঃ ১০ দিন
৪৮. রাসূল (সাঃ) সঙ্গীসহ অনাহারে-অর্ধাহারে শুবে আবু তালিবে কত দিন ছিলেন?
উত্তরঃ ৩ বছর
৪৯. হাকিম ইবনে হেযাম কে ছিলেন?
উত্তরঃ হযরত খাদিজা (রাঃ) এর ভ্রাতুষ্পুত্র
৫০. তায়েফে গিয়ে রাসূল (সাঃ) এর ভ্রাতুষ্পুত্র প্রথম কোন গোত্রের কাছে দাওয়াত দেন?
উত্তরঃ ছাকিব গোত্রের কাছে
৫১. হযরত তোফায়েল (রাঃ) কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন?
উত্তরঃ ইয়ামামার যুদ্ধে
৫২. রাসূল (সাঃ) কখন আয়েশা (রাঃ) কে বিবাহ করেন?
উত্তরঃ নবুয়তের একাদশ বর্ষের শাওয়াল মাসে
৫৩. মেরাজের সফরে রাসূল (সাঃ) জান্নাতে কয়টি নহর দেখেন?
উত্তরঃ ৪টি
৫৪. রাসূল (সাঃ) এর মিরাজ সশরীরে নাকি স্বপ্নে যোগে হয়েছে?
উত্তরঃ সশরীরে
৫৫. মদিনায় প্রেরিত রাসূল (সঃ) এর দূতের নাম কি?
উত্তরঃ হযরত মুসআব ইবনে ওমায়ের (রাঃ)
৫৬. হযরত মুসআব ইবনে ওমায়ের (রাঃ) এর উপাধি কি ছিল?
উত্তরঃ মুকরি (মোয়াল্লেম/শিক্ষক)
৫৭. “আর রাহিকুল মাখতুম” বইয়ের লেখক কে?
উত্তরঃ আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী
৫৮. মক্কা থেকে হাবশায় গমনে মুসলমানরা কোন যান ব্যবহার করেছিলেন?
উত্তরঃ নৌকা
৫৯. আকাবায় যে সব বিষয়ে রাসূল (সাঃ) বায়াত দিয়েছিলেন তার প্রথমটি কি ছিল?
উত্তরঃ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না
৬০. হযরত মুসআব ইবনে ওমায়ের (রাঃ) এর উপাধি কি ছিল?
উত্তরঃ মুকরি (মোয়াল্লেম/শিক্ষক)
৬১. আল কুরআন সর্বপ্রথম কে বাংলায় অনুবাদ করেন?
উত্তরঃ মাওলানা আমির উদ্দিন বসুমিয়া
৬২. আল কুরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে?
উত্তরঃ হযরত মূসা (আঃ)
৬৩. আল কুরআনে কয়টি সম্প্রদায়ের নাম উল্লেখ আছে?
উত্তরঃ ১৪টি
৬৪. পবিত্র কুরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আরবি ২৯টি হরফ রয়েছে?
উত্তরঃ সূরা ফাতাহর ২৯ নম্বর আয়াতে
৬৫. কোন সূরা সম্পর্কে ইমাম শাফেয়ী বলেছেন—আর কোনো সূরা নাযিল না হলেও যথেষ্ট ছিল?
উত্তরঃ সূরা আসর
৬৬. জাহান্নামের সবচেয়ে তলদেশে কাদের অবস্থান হবে?
উত্তরঃ মুনাফিকদের
৬৭. কোন সূরার কত নম্বর আয়াতে ব্যভিচারের দণ্ডবিধি আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা নূর, আয়াত ২
৬৮. কুরআনের কোনো পরিবর্তন-পরিবর্ধন হবে না—কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে?
উত্তরঃ সূরা হিজর, ৯ নং আয়াত
৬৯. কোন সূরার কত নম্বর আয়াতে চুরির দণ্ডবিধি আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা মায়েদা, ৩৮ নং আয়াত
৭০. আল-খাওয়ারিজমি কে ছিলেন?
উত্তরঃ গণিতবিদ
৭১. কামালুদ্দিন আল-ফারাসী কে ছিলেন?
উত্তরঃ চিকিৎসাবিজ্ঞানী
৭২. ইবনে বতুতা কে ছিলেন?
উত্তরঃ প্রখ্যাত ভূগোলবিদ
৭৩. ইসলামে এমন কোন আমলকে মানুষ ভালো মনে করে কিন্তু রাসূল (সঃ) যাকে ভ্রষ্টতা বলেছেন?
উত্তরঃ বিদআতি আমল
৭৪. রসায়ন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ জাবির ইবনে হাইয়ান
৭৫. একজন মুসলিম চক্ষু বিজ্ঞানীর নাম লিখুন।
উত্তরঃ হাসান ইবনে হাইসাম
৭৬. জ্যোতির্বিজ্ঞানের জ্যোতি বলা হয় কাকে?
উত্তরঃ জাবির ইবনে সিনান আল-বাত্তানি
৭৭. কে প্রথম প্রমাণ করেন পৃথিবী গোলাকার?
উত্তরঃ আল-বিরুনি
৭৮. পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তরঃ স্যার আইজ্যাক নিউটন
৭৯. আল কুরআনের সর্বপ্রথম হাফেজ কে?
উত্তরঃ হযরত মুহাম্মদ (সঃ)
৮০. মক্কায় সর্বশেষ কোন সূরা নাযিল হয়?
উত্তরঃ সূরা আনকাবুত
৮১. আল কুরআন সর্বপ্রথম কোন ভাষায় নাযিল হয়?
উত্তরঃ আরবি ভাষায়
৮২. দারুন নাদওয়াতে কত তারিখে রাসূল (সাঃ) কে হত্যার পরামর্শ করা হয়?
উত্তরঃ ১২ সেপ্টেম্বর ৬২২ খ্রিষ্টাব্দে
৮৩. দারুন নাদওয়াতে কাফেররা কেন একমত হয়েছিল?
উত্তরঃ রাসূল (সঃ) কে হত্যার প্রস্তাবে
৮৪. তূর পর্বতের গুহায় রাসূল (সাঃ) কত দিন অবস্থান করেন?
উত্তরঃ ৩ দিন (শুক্র, শনি ও রবিবার)
৮৫. বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি?
উত্তরঃ বাইতুল মুকাররম
৮৬. তাওহিদ কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার
৮৭. ঈমানের শাখা কয়টি?
উত্তরঃ ৭০টিরও অধিক
৮৮. প্রসিদ্ধ আসমানী কিতাব কয়টি?
উত্তরঃ ৪টি
৮৯. ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি?
উত্তরঃ ২টি
৯০. কোন পাপ করলে তওবা ছাড়া মারা গেলে চিরকাল জাহান্নামে থাকতে হবে?
উত্তরঃ শিরক
৯১. কোন কিতাবকে চিকিৎসাবিজ্ঞানের বাইবেল বলা হয়?
উত্তরঃ আল-কানূন (ইবনে সিনা)
৯২. মদিনায় আগমনের পর রাসূল (সাঃ) কার গৃহে অবস্থান করেন?
উত্তরঃ আবু আইয়ুব আনসারী (রাঃ)
৯৩. ইসলামের শ্রেষ্ঠ কাজ কি?
উত্তরঃ অপরকে খাবার খাওয়ানো ও পরস্পর সালাম দেওয়া
৯৪. সারিয়ায়ে নাখরা কত হিজরিতে সংঘটিত হয়?
উত্তরঃ দ্বিতীয় হিজরির রজব মাসে
৯৫. কুরআনে কোন কোন পাহাড়কে আল্লাহর নিদর্শন বলা হয়েছে?
উত্তরঃ সাফা ও মারওয়া
৯৬. কোন সূরাকে কুরআনের জননী বলা হয়?
উত্তরঃ সূরা ফাতিহা
৯৭. যাকাত বণ্টনের খাত কোন সূরার কত নং আয়াতে বলা হয়েছে?
উত্তরঃ সূরা তাওবা, আয়াত ৬০
৯৮. বদর যুদ্ধের ঘটনা কোন সূরায় আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা আনফাল
৯৯. কোন সূরায় হিজরতের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা তাওবা, আয়াত ৪০
১০০. পবিত্র কুরআনের কোন সূরা উমর (রাঃ) এর ইসলাম গ্রহণের মাধ্যম ছিল?
উত্তরঃ সূরা ত্বহা
১০১. কোন সূরা তিলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির সংবাদ দেওয়া হয়েছে?
উত্তরঃ সূরা কাহাফের প্রথম ১০ আয়াত
১০২. রাসূল (সাঃ) এর নাম পবিত্র কুরআনে কত জায়গায় এসেছে?
উত্তরঃ ৪ জায়গায়
১০৩. প্রথম কে কুরআন একত্রিত করেন?
উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)
১০৪. যুদ্ধলব্ধ মালকে শরিয়তের পরিভাষায় কি বলে?
উত্তরঃ গণিমত
১০৫. ইসলামের প্রথম সিদ্ধান্তকর সামরিক অভিযান কোনটি?
উত্তরঃ বদরের যুদ্ধ
আরও পড়ুন: প্রশ্নোত্তরে রাসূল (সাঃ) এর জীবনী – প্রশ্নোত্তরে সীরাতুন্নবী (সাঃ) পর্ব ০১
১০৬. “হে আল্লাহ! আমি তোমার প্রতিশ্রুত সাহায্যের আবেদন জানাচ্ছি”—এই দোয়া রাসূল (সাঃ) কোথায় করেছিলেন?
উত্তরঃ বদরের ময়দানে
১০৭. যাতুররেকা অভিযান কত হিজরিতে সংঘটিত হয়?
উত্তরঃ ৭ম হিজরিতে
১০৮. কত হিজরিতে মক্কা বিজয় সংঘটিত হয়?
উত্তরঃ ৮ম হিজরিতে
১০৯. মক্কা বিজয়ের সময় কাবার ছাদে কোন সাহাবি (রাঃ) আযান দিয়েছিলেন?
উত্তরঃ হযরত বিলাল (রাঃ)
১১০. রাসূল (সাঃ) কত হিজরিতে কত বছর বয়সে ইন্তেকাল করেন?
উত্তরঃ ১১ হিজরিতে, ৬৩ বছর বয়সে
১১১. রাসূল (সাঃ) কোন স্ত্রীর ঘরে ইন্তেকাল করেন?
উত্তরঃ হযরত আয়েশা (রাঃ)
১১২. শাইমা বিনতে হারেস সাদিয়া কোন যুদ্ধে বন্দি হন?
উত্তরঃ হুনাইনের যুদ্ধে



