ব্যাসিক ইসলামিক প্রশ্নোত্তর – ছোটদের ইসলাম শিক্ষা – ব্যাসিক ইসলাম – Islamic Question and Answer

প্রত্যেক মুসলিমের উচিত ছোটবেলা থেকেই তার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত
করা। তাদেরকে ইসলামের ব্যাসিক বিষয়াবলী শিক্ষা দেওয়া। এতে ছোটবেলা থেকেই তারা
ইসলামের অতি আকৃষ্ট হবে এবং ইসলাম ও ইসলামের বিধি-বিধান সম্পর্কে জানতে পারবে ।
নিচে ইসলাম সম্পর্কিত ব্যাসিক কিছু প্রশ্ন ও এর উত্তর প্রদান করা হলো।

ইসলামিক প্রশ্নোত্তর - ছোটদের ইসলাম শিক্ষা - ব্যাসিক ইসলাম - Islamic Question and Answer

ইসলাম সম্পর্কিত ব্যাসিক কিছু প্রশ্নোত্তর:

১. প্রশ্ন: আমাদের সৃষ্টিকর্তা কে?
উত্তর:
মহান আল্লাহ তা’য়ালা

২. প্রশ্ন: মুসলমাদের ধর্মের নাম কি?
উত্তর:
ইসলাম ধর্ম

৩. প্রশ্ন: সর্বশেষ নবী কে?
উত্তর:
হযরত মুহাম্মাদ (সা.)

৪. প্রশ্ন : সমস্ত পৃথিবী কে সৃষ্টি করেছেন?
উত্তর:
মহান আল্লাহ তা’য়ালা

৫. প্রশ্ন: ঈমান অর্থ কি?
উত্তর:
ঈমান অর্থ বিশ্বাস

৬. প্রশ্ন: ঈমান ইসলামের কততম ভিত্তি?
উত্তর:
ঈমান ইসলামের প্রথম ভিত্তি

৭. প্রশ্ন: আমরা কার আদেশ মেনে চলবো?
উত্তর:
মহান আল্লাহ তা’য়ালার

৮. প্রশ্ন: সকল প্রাণীর জীবন-মরণ কার হাতে?
উত্তর:
মহান আল্লাহ তা’য়ালার হাতে

৯. প্রশ্ন: ইসলাম ধর্মের মূল ভিত্তি গুলো কি কি?
উত্তর:
ইসলাম ধর্মের মূল ভিত্তি গুলো হলো: কালেমা, নামাজ, রোজা, হজ্জ, যাকাত

১০. প্রশ্ন: ইসলাম ধর্ম কি?
উত্তর:
ইসলাম ধর্মের অর্থ শান্তির বিধান বা পথ

১১. প্রশ্ন: মহান আল্লাহ তা’য়ালার পাঁচটি গুণবাচক নাম বল?
উত্তর:
আর রহমান, আর রাহীম, আল খালেকু, আর রাজ্জাকু, আল ক্বাদিরু

১২. প্রশ্ন: ঈমানের কয়টি অংশ ও কি কি?
উত্তর:
ঈমানের তিনটি অংশ, যথা: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top